1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু  - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

কুমিল্লায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৮৩ বার পঠিত

নেকবর হোসেন :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান চালাচ্ছিলেন বড় ভাই আর তাকে সহযোগিতা করছিলেন ছোট ভাই। এসময় আরেকটি কাভার্ড ভ্যানের ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছেন দুজনই।

শুক্রবার (২১ জুলাই) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলা কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কাভার্ড ভ্যানচালক আজিজুল হক (৩৪) ও হেলপার রবিউল হক (২৩)। তারা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানকে অপর একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানের চালক ও হেলপার (দুই ভাই) আটকে যান। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানে আটকে থাকা চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ধাক্কা খাওয়া কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD