1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৬ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৬

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় ৭০ কেজি গাঁজা,২ হাজার পিস ইয়াবা,১৫০ বোতল ফেন্সিডিল,৩টি মাদকবাহী গাড়ি(১টি কাভার্ডভ্যান,১টি প্রাইভেটকার,১টি মোটরসাইকেল) সহ ৬ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- জেলার কোতয়ালী থানার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৪), একই গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ ফয়সাল উদ্দিন (২০), বুড়চং উপজেলার ডুবাইরচর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে মোঃ তামিম হাসান(১৯), মুন্সিগঞ্জ জেলার মোঃ শাহাব উদ্দিন(২৬) , যাত্রাপুর গ্রামের মোঃ রনি (৩০) চৌদ্দগ্রাম থানার হাজারী পাড়া গ্রামের মোঃ সাদ্দাম হোসেন (৩০)।

মঙ্গলবার জেলার দেবিদ্বার থানার ইউসুফপুরস্থ মিলন আরা ফিলিং স্টেশন এলাকায় একটি রেজিষ্টেশনবিহীন কাভার্ডভ্যান তল্লাশী করে ৬০ কেজি গাঁজা উদ্ধার এবং গাড়ীটি জব্দ করা হয়।

অপর অভিযানে মঙ্গলবার রাতে কোতয়ালী মডেল থানার নিশ্চিন্তপুর এলাকায় মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়-বিক্রয় করাকালে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

বুধবার সদর দক্ষিণ পশ্চিম জোড়কানন গ্রামে অভিযান পরিচালনা করে ১০কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।

কোতয়ালী মডেল থানার ধনপুর এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশী করে ১৫০ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার দেবিদ্বার, কোতয়ালী মডেল থানাএবং সদর দক্ষিণ থানায় মামলা রজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD