1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মাদক মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় মাদক মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৩২৫ বার পঠিত

নেকবর হোসেন :

অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পরষ্পর নিজ হেফাজতে রাখার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার (১৩ জুলাই) কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার। যাহার এসটি মামলা নং-১৬১/২০১৯।

মামলার বিবরণে জানাযায়- ২০১৭ সালের ১৪ জুন দিবাগত রাত সোয়া ২২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ারবাজারস্থ শীতলিয়া রাস্তার মাথায় জেলা গোয়েন্দা শাখা কুমিল্লা মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে মোঃ নবীর হোসেন প্রঃ নবী (৩২), মোঃ মফিজুর রহমান (৪০), বাহার মিয়া (৫২), মোঃ সাহেদ হোসেন (৩২) ও আবদুল কুদ্দুস (৩৯) কে ধৃত করে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি বন্দুক, ৩টি কার্তুজ, ৫,০০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১০০০ বোতল ফেনসিডিল, ২০০ কেজি খাঁজা উদ্ধার ও জব্দ করেন জেলা গোয়েন্দা পুলিশ। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মেহেদী হাসান খাঁন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামি মোঃ নবীর হোসেন নবী, মোঃ মফিজুর রহমান, বাহার মিয়া, মোঃ সাহেদ হোসেন, আবদুল কুদ্দুসসহ পলাতক মোঃ সুমন (৩০), শিশু মিয়া (৫২), মোঃ আক্তার ও অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৯ (খ)/৩(ক)/৭(খ)/২৫ ধারার বিধানমতে মামলা রুজু করিলে তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ শাহীন মিয়া ও মোঃ আঃ রহমান ঘটনার তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ৯ নভেম্বর বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-৪৭৬)। পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে ২০১৯ সালের ১৫ মে দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৯ (খ)/৩(ক)/৭(খ)/২৫ ধারার বিধানমতে চার্জ গঠন করিলে রাষ্ট্র পক্ষে মানীত ১৩জন সাক্ষীর মধ্যে ৯জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী অন্তে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মোঃ নবীর হোসেন প্রঃ নবী, মোঃ মফিজুর রহমান, বাহার মিয়া, মোঃ সাহেদ হোসেন ও আবদুল কুদ্দুসকে ১৯৯০ সালের ৯ (খ) ১০ বছর ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদয়ে ২ (দুই) মাস সশ্রম কারাদণ্ড এবং ৩ (খ) ধারার বিধানমতে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থ দণ্ড ও ৭ (খ) ধারার বিধানমতে ১৪ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দণ্ড এবং অনাদায়ে ২ (দুই) মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণাকালে সকল আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ড প্রাপ্তরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের আবুল কাশেম এর ছেলে মোঃ নবীর হোসেন নবী ও মৃত আলী আকবর সওদাগর এর ছেলে মোঃ মফিজুর রহমান ও মৃত সোবহান মিয়ার ছেলে বাহার মিয়া ও মৃত শানু মিয়ার ছেলে মোঃ সাহেদ হোসেন এবং একই উপজেলার কোমারডোগার নুরু মিয়ার ছেলে আঃ কুদ্দুস।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ মজিবুর রহমান বাহার এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ওবায়েদ উল্লাহ সরকার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD