1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক

  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

১০ জুলাই সোমবার বিকেলে জেলার দাউদকান্দি থানার দক্ষিন শতানন্দি এলাকার শাহ জালাল হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেনের উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো-বরগুনা জেলার আমতলী থানার হরিমের তুমরা এলাকার মৃত শাহজাহানের ছেলে মোঃ মিজানুর রহমান (২৮), এবং কুমিল্লা জেলার বাঙ্গুরা বাজার থানার কুরুন্ডি এলাকার মৃত ধনু মিয়ার ছেলে মোঃ শাহাবুদ্দিন ওরফে সুমন(২৩)।
ডিবি পুলিশ জানায়- সোমবার বিকেলে চেকপোষ্ট পরিচালনার সময় একটি হলুদ রংয়ের কাভার্ডভ্যান সন্দেহজনকভাবে দ্রুত অতিক্রম করার চেষ্টা করে। এসময় কাভার্ডভ্যান গাড়ীটি তল্লাশী করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়ীর ড্রাইভার ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়। তারা মাদকদ্রব্য গাঁজা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে কিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল।এ বিষয়ে জেলার দাউদকান্দি মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD