1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ২৭০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যানের চালক গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ২৭০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যানের চালক গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩৬০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৭০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান চালককে গ্রেফতার করেছে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ। আটককৃত কাভার্ডভ্যানের চালকের নাম মোঃ সোহাগ ভুইয়া(৪২)। সে সুধারাম থানার পূর্ব এওজবালিয়া এলাকার বশির উল্লাহ এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসেন।

বুধবার ( ৫ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাবুচি বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আটক করে। এসময় একটি কাভার্ডভ্যান জব্দ করে পুলিশ।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম লোকমান হোসেন জানান, মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে বাবুচি বাজার ইউটার্নের মাথায় মহাসড়কের উপর কাভার্ডভ্যানের চালকের পিছনে কেভিনের ভিতর ০২ (দুই) টি প্লাস্টিকের বস্তার ভিতর ১১(এগার)টি প্যাকেটে ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD