1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ঢাকা থেকে ১৫ টি ওয়ারেন্ট ভূক্ত আসামী মনিরুলকে গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ঢাকা থেকে ১৫ টি ওয়ারেন্ট ভূক্ত আসামী মনিরুলকে গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩৪৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার ।
চেক ডিজঅনার এর মামলার ৫ টি সাজা ওয়ারেন্ট সহ মোট ১৫ টি ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী
রফিকুল ইসলামের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪৫) কে ঢাকার বনশ্রী এলাকা থেকে গ্রেফতার করে কুমিল্লা জেলা পুলিশ। বৃহস্পতিবার( ১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম খন্দকার আশফাকুজ্জামান।

আসামী মনিরুল ( ইসলাম ভবন)
দারোগা বাড়ী উত্তর চর্থা
কোতয়ালী থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে রাজদধানী ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান,তথ্য প্রযুক্তির সহায়তায়
কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের এসআই অরুন চাকমা এবং
এএসআই আরমান হোসাইন আসামীর অবস্থান ঢাকা জেলার রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ সহ অভিযান পরিচালনা করে আসামী মোঃ মনিরুল ইসলামকে বুধবার বিকেলে গ্রেফতার করা হয়।

আসামী মোঃ মনিরুল ইসলাম (৪৫) এর ০৫ টি মামলায় বিজ্ঞ আদালত মোট ০৫ বছরের সাজা বিনাশ্রম কারাদন্ড প্রদানের পাশাপাশি চার কোটি পঁচানব্বই লক্ষ বত্রিশ হাজার পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন।

আসামীকে আদালতে প্রেরন প্রক্রিয়াধীন আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD