1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গোমতির পাড়ের শহর" ৩ দিনব্যাপী চিত্রপ্রদর্শনীর সমাপ্ত হচ্ছে আজ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

গোমতির পাড়ের শহর” ৩ দিনব্যাপী চিত্রপ্রদর্শনীর সমাপ্ত হচ্ছে আজ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩৪৪ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা রিপোর্ট ।।
কুমিল্লার আলোকচিত্রর মাধ্যমে গোমতীর পাড়ের শহর কুমিল্লাকে অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরেছেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন। তিন দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীতে মোট কুমিল্লার ১০০ টি ছবির মাধ্যমে তিনি কুমিল্লার প্রকৃতি,কুমিল্লার আবহমান মানুষের জীবনযাপনের ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
বৃহস্পতিবার( ১৫ জুন) সমাপ্তি হচ্ছে তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর। প্রতিদিন শুরু হয় বিকেল ৩ টায় এবং শেষ হয় রাত ৯ টায়।

মঙ্গলবার (১৩ জুন) কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে আলোকচিত্র প্রদর্শনী “গোমতির পাড়ের শহর’’ এর উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানরগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লা আল মাহমুদ সহিদ, শাহ মোহাম্মদ আলমীগীর খান মাউজভান্ডারী, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের কোষাদক্ষ আলী আকবর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শাহজাহান, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামে সভাপতি কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাদিক হোসেন মামুন।

আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিন গতকাল বুধবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান পিপিএম বার,কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের এবং হালিমা গ্রুপের এমডি আবুল কালাম হাসান টগর প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD