1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিশ্ব পরিবেশ দিবস পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • প্রকাশিতঃ সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩০২ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই শ্লোগানে দিবসটি উদযাপন করে কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার সকালে নগরের শিল্পকলা একাডেমী থেকে ব্যানার ফেস্টুন নিয়ে একটি বর্নাঢ্য র‌্যালি ও বাই-সাইকেল শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশসাক মোহাম্মদ শামীম আলম। এর আগে রঙ্গিন বেলুন উড়িয়ে বণার্ঢ‌্য র‌্যালীর উদ্বোধন করেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কুশ বড়ুয়ার সভাপ‌ি‌ত্বে অনু‌ষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার কামরান হো‌সেন ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা,জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিষ্ট রায়হান মোরশেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম,সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান, টিআই‌বির সভাপ‌তি বদরুল হুদা জেনু এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালীসহ আ‌রো অ‌নে‌কে।

এদি‌কে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন নানা কর্মসূচীতে দিবস‌টি উদযাপন ক‌রেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD