1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শ্রমিক দিবসে দেবীদ্বার উপজেলা শ্রমিক লীগের আলোচনা সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

শ্রমিক দিবসে দেবীদ্বার উপজেলা শ্রমিক লীগের আলোচনা সভা

  • প্রকাশিতঃ সোমবার, ১ মে, ২০২৩
  • ৩৮৭ বার পঠিত

শফিউল আলম রাজীব, দেবীদ্বার :

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেবীদ্বার উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১১টায় পৌর এলাকার রহমানিয়া সুপার মার্কেটের প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আবু নাঈম মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউছার হায়দারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন সফি, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সহ সভাপতি লুৎফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, মোঃ মোস্তাফিজুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন, শ্রমিক নেতা জহিরুল ইসলাম, সাদ্দাম হোসেন, ইউনুছ মিয়া, মফিজ উদ্দিন, কাজী বশির প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD