1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার চান্দিনা উপজেলা কৃষকের পাকা ধান কেটে দিল কুমিল্লার উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার চান্দিনা উপজেলা কৃষকের পাকা ধান কেটে দিল কুমিল্লার উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৫২৬ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার চান্দিনা উপজেলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নির্দেশনা অনুযায়ী কৃষকের ধান কেটে দিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার ও সাধারণ সম্পাদক মো.লিটন সরকার এর নেতৃত্বে চান্দিনা পৌরসভার মহারং ফসলি মাঠে কৃষক মো. আলী আকবর ও মো.ইব্রাহিম খলিল এর ধান কাটার মধ্যে দিয়ে চলতি মৌসুমের কার্যক্রম উদ্বোধন করা হয়। ধান কাটা কার্যক্রমটি কুমিল্লা উত্তর জেলার আওতাধীন সকল ইউনিয়নে মৌসুমের শেষ পর্যন্ত ধারাবাহিক থাকবে বলে জানিয়েছেন নেতারা।

ধান কাটায় অংশগ্রহণ করেন – কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ফখরুল আলম সরকার, মনিরুল্লাহ শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক যাদব রায়, সাংগঠনিক সম্পাদক রায়হান মো.অনিক, অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক দারুস সালাম শুভ, উপ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, গন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রোবেল সরকার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো.আবদুল আলিম, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল, যুব ও ক্রীড়া সম্পাদক শাহিন আলম, সদস্য মোস্তফা কামাল মামুন, রেজাউল করিম, আবুল বাসার সবুজ, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, যুগ্ম-আহবায়ক আমির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুসা জনি, সহ সভাপতি আবুল বাসা, জেলার সদস্য সদস্য – রেজাউল করিম,আবুল বাশার সবুজ, শাহ আলী, শামীম মোল্লা,আলাউদ্দিন প্রমূখ৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD