1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১ - Dainik Cumilla
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার দ্বিতীয় স্ত্রী ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: ৬ জন গ্রেফতার, ১১ মাসের শিশু উদ্ধার কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১ দেবীদ্বারের  বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলীকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন বাঙ্গরায় পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪ চৗেদ্দগ্রামে আলোর দিশারী’র উদ্যোগে মহাসড়কের পাশে যাত্রী ছাউনী নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউএনও শাহাদাৎ হোসেন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতা তাহের চেয়ারম‍্যানসহ ৩ নেতা আটক বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাঃ নওশের আলম সরকার আর নেই কুমিল্লা-সিলেট সড়ক অবরোধ করে অতিরিক্ত টোল আদায় (জিপি) বন্ধে সিএনজি চালকদের ২ ঘন্টা অবরোধ- বিক্ষোভ; সীমাহীন দুর্ভোগে যাত্রীরা দেবীদ্বারে টোল আদায় (জিপি) বন্ধের দাবীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

 

নেকবর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা সদর দৌলতপুর ছায়াবিতান এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল।

রবিবার (২ আগস্ট) রাতে জেলার সদর উপজেলার দৌলতপুর ছায়াবিতান এলাকা থেকে তাকে আটক র‌্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী মোঃ শিপন (৫২) কুমিল্লা জেলার সদর উপজেলার দৌলতপুর (ছায়াবিতান) গ্রামের মৃত আঃ মান্নান এর ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলাো দৌলতপুর (ছায়াবিতান) এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাজাসহ মোঃ শিপন নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জাানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জাানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD