1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের - Dainik Cumilla
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি ।।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে তাসকিন (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাঠে খেলার সময় ফুটবলটি পুকুরে পড়ে গেলে সেটি আনতে নেমে পানিতে তলিয়ে যায় সে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসকিন চাঁপাচৌ গ্রামের রাজমিস্ত্রি নবী হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাঠে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে ফুটবল খেলছিল তাসকিন। খেলার একপর্যায়ে ফুটবলটি মাঠসংলগ্ন একটি পুকুরে গিয়ে পড়ে। বলটি তুলে আনার উদ্দেশ্যে সে পুকুরে নামলে পানির গভীরে তলিয়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে অন্য শিশুরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তাসকিনকে উদ্ধার করেন। পরে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, “তাসকিন অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল। বলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

একমাত্র সন্তানকে হারিয়ে বাবা নবী হোসেন ও পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। তাদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD