1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে.... মাওলানা এ টি এম মাছুম - Dainik Cumilla
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

বিএনপি সরকার ৫ মাসের শাসনে তারা প্রমাণ করেছে তারা জনগণের পক্ষে নেই। তারা আগের সরকারের ন্যায় মাত্র ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে এ দেশের জনগণের সাথে গাদ্দারি করেছে। তারা ফ্যাসিবাদীদের ন্যায় মাদ্রাসা শিক্ষার উপরে আবার নগ্ন হস্তক্ষেপ করেছে, মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান-সহ ৮ ধর্মপ্রাণ এলেমদার কর্মকর্তাকে এ সরকার বদলি করে তাদের স্থলে নাস্তিক-মুরতাদদের এনে বসিয়ে দিয়েছে। এছাড়াও এ সরকার আসার পর মাদ্রাসা বোর্ডের পাঠ্যপুস্তক থেকে ইসলামী দর্শন নামের বইটি বাতিল করে সূফীবাদ নামে মাজার পূজারী মার্কা বইকে প্রতিষ্ঠিত করেছে। সুফীজম অনুসারীরা ইসলাম প্রতিষ্ঠা চায় না, তারা দ্বীনকে হাদিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। এসব অনিয়ম রুখতে জামায়াতে ইসলামীকে পূর্বের ন্যায় গর্জে উঠতে হবে। বাংলাদেশ কারো দয়ার দান নয়, আমরা কারো দাদাগিরি মেনে নিবোনা। এ ময়দানে ইসলাম কায়েমের জন্য জামায়াত নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপির এক কেন্দ্রীয় নেত্রী যাকাতকে চাঁদাবাজির সাথে তুলনা করে ইসলামের বিধানের সাথে বেয়াদবি করেছে।  আমরা সরকারের এসব অন্যায় আচরণ বরদাস্ত করব না। যতদিন রাষ্ট্রীয়ভাবে ইনসাফ কয়েম হবে না, ততদিন সমাজে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ইনসাফ কয়েম করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে শনিবার দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাছুম এসব কথা বলেন। নাঙ্গলকোট আল-হেরা হোসাইন বিন সালেহ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন।

জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা আমীর হারুনুর রশিদের সঞ্চালনায়  শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান, সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি মাওলানা আ.ন.ম মাঈন উদ্দিন সিরাজী।

শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাসান, পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD