1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হত‍্যা ও হত‍্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে কারানির্বাসিত হলেন দেবীদ্বারের আ.লীগ নেতা ও ইউপি চেয়ারমান‍্যান জসীম সরকার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

হত‍্যা ও হত‍্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে কারানির্বাসিত হলেন দেবীদ্বারের আ.লীগ নেতা ও ইউপি চেয়ারমান‍্যান জসীম সরকার

  • প্রকাশিতঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারে হত‍্যা ও হত‍্যাচেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে কারানির্বাসিত হলেন দেবীদ্বারের আ.লীগ নেতা ও ইউপি চেয়ারমান‍্যান মো. জসীম উদ্দিন সরকার।

ঘটনাটি ঘটে সোমবার (২২ জুন) দুপুরে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে হাজির হয়ে বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ১০ নং এজাহার নামীয় এবং আবুবকর হত‍্যাচেষ্টা মামলার ৭২ নং এজাহারভুক্ত আসামী হিসেবে জামিনের আবেদন করেন।আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা শরীফ নিশাত শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

হত‍্যা ও হত‍্যাচেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক ২ মামলা আসামী মো. জসিম উদ্দিন সরকার, দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের মৃত মোহাম্মদ আলী সরকারের ছেলে। তিনি রাজামেহার ইউনিয়ন আওয়ীলীগের প্রভাবশালী সদস্য ও একই ইউনিয়ন পরিষদের চেয়ারমান‍্যান ছিলেন। তিনি বৈষম‍্য বিরোধী ছাত্র-গনঅভ‍্যূত্থানের থেকে আত্মগোপনে ছিলেন।

সোমবার আদালতে হাজির হয়ে ওই হত‍্যা ও হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় জামিনের আবেদনচেয়ে আত্মসমর্পণ করলে, আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, রুবেল হত্যা ও আবু বকর হত্যা চেষ্টার মামলা ব্যতিত উল্লেখিত আসামী জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় দেবীদ্বার সিআর-৩১৬/২১ ও সাংবাদিক বিল্লাল হোসেন হত্যা চেষ্টার ঘটনায় দেবীদ্বার জিআর-১৪৫/২৪ মামলাসহ একাধিক মামলা আদালতে চলমান আছে।

এ ব‍্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বৈষম‍্য বরোধি ছাত্র আন্দোলন চলাকালে হত‍্যা মামলার আসামী আদালতে আত্মসমর্পণ করতে যেয়ে আটকের বিষয়টি জানা নেই। আদালতে খোঁজ নিয়ে জানাব।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD