আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে কারানির্বাসিত হলেন দেবীদ্বারের আ.লীগ নেতা ও ইউপি চেয়ারমান্যান মো. জসীম উদ্দিন সরকার।
ঘটনাটি ঘটে সোমবার (২২ জুন) দুপুরে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে হাজির হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ১০ নং এজাহার নামীয় এবং আবুবকর হত্যাচেষ্টা মামলার ৭২ নং এজাহারভুক্ত আসামী হিসেবে জামিনের আবেদন করেন।আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা শরীফ নিশাত শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক ২ মামলা আসামী মো. জসিম উদ্দিন সরকার, দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের মৃত মোহাম্মদ আলী সরকারের ছেলে। তিনি রাজামেহার ইউনিয়ন আওয়ীলীগের প্রভাবশালী সদস্য ও একই ইউনিয়ন পরিষদের চেয়ারমান্যান ছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র-গনঅভ্যূত্থানের থেকে আত্মগোপনে ছিলেন।
সোমবার আদালতে হাজির হয়ে ওই হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় জামিনের আবেদনচেয়ে আত্মসমর্পণ করলে, আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, রুবেল হত্যা ও আবু বকর হত্যা চেষ্টার মামলা ব্যতিত উল্লেখিত আসামী জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় দেবীদ্বার সিআর-৩১৬/২১ ও সাংবাদিক বিল্লাল হোসেন হত্যা চেষ্টার ঘটনায় দেবীদ্বার জিআর-১৪৫/২৪ মামলাসহ একাধিক মামলা আদালতে চলমান আছে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বৈষম্য বরোধি ছাত্র আন্দোলন চলাকালে হত্যা মামলার আসামী আদালতে আত্মসমর্পণ করতে যেয়ে আটকের বিষয়টি জানা নেই। আদালতে খোঁজ নিয়ে জানাব।