1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে বাবা ছেলে একসাথে ধানের চারা রোপন করছিলেন হঠাৎ বজ্রাঘাতে প্রাণ কেড়ে নিল ছেলের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারে বাবা ছেলে একসাথে ধানের চারা রোপন করছিলেন হঠাৎ বজ্রাঘাতে প্রাণ কেড়ে নিল ছেলের

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারে বাবা- ছেলে একসাথে ধানের চারা রোপন করছিলেন, হঠাৎ বাবার সামনেই বজ্রাঘাতে প্রাণ কেড়ে নিল স্কুল ছাত্র ছেলের।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৯ জুন) বিকেল পৌনে ৪টায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের সীমারকান্দা গ্রামের কৃষি মাঠে।

নিহত মিনহাজুর রহমান (১৫) সীমারকান্দা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। মিনহাজ এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। তার মৃত‍্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত মিনহাজের নিকট আত্মীয় এলাহাবাদ গ্রামের নারী নেত্রী শামিমা আক্তার রীমা জানান, বিকালে বাবা ছেলে এক সাথে জমিতে ধানের চারা রোপন করছিল। এসময় হঠাৎ বজ্রাঘাতে ছেলের প্রাণ গেলেও পিতা অক্ষত থাকেন।

এ ব‍্যারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান বলেন, সন্ধ‍্যার পর থেকে অনেকেই ফোনে বজ্রাঘাতে কিশোর নিহত হওয়ার ঘটনা জানতে চায়। এ বিষয়ে আমাদের নিকট কেউ লিখিত অঁভিযোগ করেনি, বিষয়টির খোঁজ খবর নিচ্ছি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD