1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৯ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের কাটাবিল মুন্সিবাড়ী সংলগ্ন হযরত শাহ্ সুফি শায়খ মোহাম্মদ রুহুল আমিন সাবের সোবহানী আলক্বাদেরী (রহ) মাজার শরীফের রাস্তায় তিনটি স্ট্রিট লাইটের প্রয়োজন ছিল। মাজার শরীফের রাস্তাটি অন্ধকার থাকার কারণে হযরতের ভক্তগণ কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর কাছে তিনটি স্ট্রিট লাইট লাগানোর জন্য দাবী করেন মাসখানেক আগে। কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের ইলেট্রিক বিভাগের প্রধান মোহাম্মদ ইউসুফকে তাৎক্ষণিক ভাবে মাজার শরীফ এলাকায় ৩ টি লাইট লাগানোর নির্দেশ দেন।কিন্তু তখন সিটি করপোরেশনে বড় স্ট্রিট লাইট না থাকায় তা লাগানো সম্ভব হয়নি। রোববার যখন স্ট্রিট লাইট সিটি করপোরেশনের স্টকে আসে তখন সিটি করপোরেশনের ইন্জিনিয়ার মো. মামুন কুসিকের বিদ্যুৎ বিভাগের মো. রুবেল, মো. মোশাররফ এবং মনজিল মিয়াকে নিয়ে মঙ্গলবার রাতে কাটাবিল মাজার শরীফ রাস্তায় তিনটি স্ট্রিট লাইট লাগিয়ে দেন।
কাটাবিল মাজার এলাকার মুন্সী বাড়ীর বাসিন্দা আলহাজ্ব মো. হাবিব পেয়ারা জানান, মাজার শরীফ এলাকায় কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ৩ টি স্ট্রিট লাইট লাগানোর কারণে মাজার শরীফে আসা আগত ভক্তগণের জন্য অনেক সুবিধা হয়েছে। এতে করে অত্র এলাকায় চোরের উপদ্রব কমবে। হাবিব পেয়ারা আরও বলেন আমরা ভক্তগণ মন থেকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর জন্য মন থেকে দোয়া করি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD