1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারঃ“৮০ হাজার কৃষকের মাঝে ১৬ হাজার কৃষক পেলেন কৃষি প্রনোদনা” - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারঃ“৮০ হাজার কৃষকের মাঝে ১৬ হাজার কৃষক পেলেন কৃষি প্রনোদনা”

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/

কুমিল্লার দেবীদ্বার উপজেলার প্রায় ৮০ হাজার কৃষকের মাঝে ১৬ হাজার কৃষক পেলেন প্রনোদনা।

২০২৫-২৬ অর্থবছরে খরিফ-১/২৬ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ওই কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ বানিন রায়, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিক, উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির তত্বাবধানে আগামী বুধবার থেকে ইউনিয়ন অনুযায়ী বিতরণ সম্পন্ন করা হবে।

এবছর দেবীদ্বার উপজেলার ১৬০০০ কৃষক আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ কেজি করে উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সহ মোট ২০ কেজি রাসায়নিক সার বিনামূল্যে গ্রহণ করবেন।

কৃষি বিভাগ সূত্রে বলা হয়, এবছর আউশ প্রণোদনা কার্যক্রমকে আরো বেশি ফলপ্রসূ করতে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

এসব পদক্ষেপ গুলোর মধ‍্যে উল্লেখযোগ‍্য,- প্রত্যেকটি ইউনিয়নে আউশ প্রণোদনার অগ্রাধিকার তালিকার সঠিকতা নিরূপণ ও বিতরণ কার্যক্রম তদারকির জন্য উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ট্যাগ অফিসার তালিকায় থাকা ন্যূনতম ১% কৃষকের তথ্য যাচাইপূর্বক প্রত্যয়ন প্রদান করবেন, তারপর উপজেলা কমিটি অগ্রাধিকার তালিকা চূড়ান্ত অনুমোদন ও উপকরণ বিতরণ করবেন।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের অগ্রাধিকার তালিকা বিতরণের পূর্বেই উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রত্যেক কৃষকের কাছে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি অফিসারের নাম, আওতাধীন ওয়ার্ড ও গ্রামের নাম, দাপ্তরিক কর্পোরেট মোবাইল নাম্বারসহ তথ্য সংবলিত টোকেন সরবরাহ করা হবে। এতে কৃষি বিষয়ক পরামর্শ গ্রহণে কৃষকের সুবিধা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, দেবীদ্বার উপজেলায় গতবছর ১১ হাজার ২১৫ হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছিল এবং গত তিন বছরে ব্রি ধান৯৮ জাতটি কৃষকদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

উপজেলা পর্যায়ে গৃহীত পরিকল্পনা ও মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ডিএই কৃষক গ্রুপ ভিত্তিক কার্যক্রম গ্রহণের ফলে জাত পরিবর্তন সহ আউশ ধানের ফলন বৃদ্ধিতে সাফল্য এসেছে। আউশ আবাদের ক্ষেত্রে বীজতলায় চারার বয়স যেন ১৮ দিনের বেশি না হয় ও বীজতলায় বীজ বপনের ১০ দিনের মাথায় ও চারা উত্তোলনের ৫ দিন আগে দুইবার কীটনাশক ম্প্রে করতে আহ্বান জানানো যাচ্ছে। তাছাড়া, সকল কৃষককে বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা ও মরিচ চাষের আহ্বান জানানো হয়।

দেবীদ্বারে আউশ প্রণোদনা কর্মসূচির উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, কৃষকের উৎপাদিত ফসলের উপরই আমরা জীবন ধারনে নির্ভরশীল। খরিফ-১/২৬ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় দেবীদ্বারের ৮০ হাজার কৃষকের মাঝে এবার ১৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এ প্রনোদনা দেয়া হচ্ছে। যা গত বছরের তুলনায় অনেক বেশী।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD