1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা সদরের ১০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা সদরের ১০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৩৪১ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা সদরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আকবর হোসেন (২২) নামের একজনকে আটক করেছেন ১০ বিজিবি সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯ টায় সদরের সীমান্ত পিলার ২০৮২/১১-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী বটতলা সিএনজি ষ্টেশন নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়।

আটক হওয়া মোঃ আকবর হোসেন কুুমিল্লা সদরের শাহাপুর গ্রামের মোা: শামীম মিয়ার ছেলে।

১০ বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ ইসহাকের দিক নির্দেশনায় ১০ বিজিবির বিশেষ টহলদল হাবিলদার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সহকারি পরিচালক মোঃ পারভেজ শামীম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD