1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কর্তৃক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের ফাস্ট এইড এন্ড CPR প্রশিক্ষণ ও সনদ প্রদান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কর্তৃক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের ফাস্ট এইড এন্ড CPR প্রশিক্ষণ ও সনদ প্রদান

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩০১ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং:

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কর্তৃক প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য একদিনের ফাস্ট এইড এন্ড CPR প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার রামপুরা শাখার আয়োজনে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলাম রিপন এর সভাপতিত্বে রামপুরাস্থ আল কাদেরীয়া রেস্টুরেন্ট কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও রাহবার সিটির চেয়ারম্যান মাওলানা কাজী মোঃ জসিম উদ্দিন নূরী।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের সিনিয়র শিক্ষক ডাঃ মোঃ রাইসুল ইসলাম আশিক, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, , দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোহাম্মদ মাসুদ,দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন নিবার্হী মোঃ কামাল হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান, রাহবার সিটির পরিচালক অর্থ কাজী মোঃ তৈয়ব আলী।

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের চিফকোর্স কো-অডিনেটর মোঃ আমিনুল ইসলাম বুলবুল এর সার্বিক তত্ত্বাবধানে ও হাবিবা সামাদ বিমার সঞ্চালনায় অনুষ্ঠানের সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মিজানুর রহমান। সহযোগিতায় ছিল, ইলমা আক্তার , মোঃ গোলাম রাব্বী, সাহিদুল ইসলাম আরিফ ও মোঃ আকাশ সহ আরো অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD