1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মওদুদ আবদুল্লাহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মওদুদ আবদুল্লাহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত

  • প্রকাশিতঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার (International Human Rights Journalist Society-IHRJS) কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সংস্থার চেয়ারম্যান এস. এম. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি অনুমতিপত্রে জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ তারিখে জারি করা এ অনুমোদনের মাধ্যমে এপ্রিল ২০২৬ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে কেন্দ্রীয় সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

অনুমতিপত্রে উল্লেখ করা হয়েছে, সংস্থার গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করে মানবিক, উন্নয়নমূলক, স্বেচ্ছাসেবী এবং মানবাধিকারবিষয়ক কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি মানবাধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে মওদুদ আবদুল্লাহ বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ। এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করব।”
এদিকে মওদুদ আবদুল্লাহ শুভ্র আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক মহল, মানবাধিকার সংগঠন নেতৃবৃন্দ সহ বন্ধু স্কুল- কলেজ – বিশ্ববিদ্যালয় বন্ধুগণ । এছাড়াও স্থানীয় সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা মওদুদ আবদুল্লাহকে এ অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তার নতুন দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD