1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার রামমালা ডিজিটাল সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার রামমালা ডিজিটাল সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

  • প্রকাশিতঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার ঐতিহ্যবাহী রামমালা গ্রন্থাগারে (রামমালা লাইব্রেরি) সংরক্ষিত দুর্লভ পাণ্ডুলিপি, প্রাচীন বই, সংবাদপত্র এবং ঐতিহাসিক নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে অবস্থিত এই গুরুত্বপূর্ণ জ্ঞানভাণ্ডারটি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই ঘোষণা দেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “রামমালা গ্রন্থাগার দেশের সংস্কৃতি ও মননচর্চার ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। একটি ঐতিহ্যবাহী জ্ঞানভাণ্ডার হিসেবে এর মূল্যবান সম্পদ সংরক্ষণ জরুরি।”

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, “রামমালা গ্রন্থাগারে যে সব পাণ্ডুলিপি, বই ও দলিল রয়েছে, সেগুলো আমাদের জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য সাক্ষ্য। এগুলো নষ্ট হয়ে যাওয়ার আগেই ডিজিটাল আর্কাইভ ও আধুনিক সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর করা হবে, যাতে দ্রুত ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণ করা যায়।”

তথ্য উপদেষ্টা আরও বলেন, “গ্রন্থাগারের সঙ্গে থাকা ছোট মিউজিয়ামে অতি প্রাচীন মুদ্রা, শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এগুলো সুরক্ষায় বৈজ্ঞানিক সংরক্ষণ পদ্ধতি ও প্রদর্শনের আধুনিক ব্যবস্থা চালু করা উচিত।”

এর আগে, তথ্য উপদেষ্টা কুমিল্লা নগরের জাগুরঝুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি, সম্ভাব্য নকশা ও বাস্তবায়ন সময়সূচি সম্পর্কে তথ্য নেন।

তিনি বলেন, “তথ্য ও প্রযুক্তি বিনিময়ের আধুনিক সুবিধাসম্পন্ন” এই কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষের সেবা গ্রহণ সহজ হবে এবং কুমিল্লা অঞ্চলের তথ্যভিত্তিক উদ্যোগ ও কার্যক্রমে গতি বাড়বে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD