1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে মোসা. আনিকা আক্তার নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আনিকা উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভাধিন নবগ্রামের আমির হোসেন মেম্বারের পুত্র দুবাই প্রবাসী মো. আফজাল হোসাইন এর ছোট মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিবার (১৯ অক্টোবর) দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে নিজ বাড়ীর পুকুরে পড়ে যায় শিশু আনিকা। দীর্ঘক্ষণ ধরে আনিকাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির করে। একপর্যায়ে তাকে নিজ বাড়ীর পুকুর থেকে প্রায় মৃত অবস্থায় উদ্ধার করে তারা। পরে তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ছোট্ট শিশু আনিকার মৃত্যুতে এলকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে বইছে শোকের মাতম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD