1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মদিনার কাফেলা বাংলাদেশ এর উদ্যোগে অলি- আউলিয়ার মাজার, দরবার ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় মদিনার কাফেলা বাংলাদেশ এর উদ্যোগে অলি- আউলিয়ার মাজার, দরবার ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার হোমনায় ৪টি মাজারে হামলাসহ দেশের বিভিন্ন দরবার, মাজার ও খানকায় ভাংচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনার প্রতিবাদে কুমিল্লায় মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে কুমিল্লা দারোগা বাড়ীস্থ শাহ্ আবদুল্লাহ গাজীপুরী (রহ:) মাজার শরীফ থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে কান্দিরপাড়স্থ পূবালী চত্বরে এসে মানববন্ধন ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

২৪ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, শাহ্ আবদুল্লাহ গাজীপুরী (রহ:) জামে মসজিদের খতিব ও সভাপতি মদিনার কাফেলা কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা মোঃ ইয়াছিন নূরী আল কাদরী।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মদিনার কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ডাঃ এম এ কাদের খান মাধবপুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

বক্তব্য রাখেন, মদিনার কাফেলা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মোঃ আবু সাঈদ নঈমী আত্ব তাহেরী, মদিনার কাফেলা কুমিল্লা মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ রহিম উল্লাহ রহিম, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ মাইনুদ্দিন রুবেল, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাওলানা পারভেজ রেজা কাদরী, ব্রাহ্মণপাড়া উপজেলা আহবায়ক মোসলেম উদ্দিন, মোঃ ফাহাদ হোসাইন প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান স্বাধীন, প্রকাশনা সম্পাদক মোঃ ওমর ফারুক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মোঃ জালাল হোসেন ও মোঃ মোবারক হোসেন।
মদিনার কাফেলা কুমিল্লা মহানগর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ টিপু বখশীর উপস্থাপনায় বিক্ষোভ, মানববন্ধন ও পথসভায় বক্তব্য শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD