1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেশের কল্যাণ ও মানুষের অধিকার অক্ষুন্নতায় আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করবে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেশের কল্যাণ ও মানুষের অধিকার অক্ষুন্নতায় আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করবে

  • প্রকাশিতঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তণ করে এ দেশের মানুষকে মুক্তি দিয়েছিল। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯১ সাল থেকে বিএনপি এ দেশের উন্নয়নের যে স্রোতধারা তৈরি করে গিয়েছিল ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে তাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। গণতন্ত্রের পুনরুদ্ধার ও দেশের উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের কল্যাণ ও মানুষের অধিকার অক্ষুন্নতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করবে। গতকাল গত ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন কালে মাননীয় প্রধান উপদেষ্টার আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) গণমানুষের নেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুলাহ আল মামুন এ কথা বলেন।

এ সময় তিনি নাইঘর প্রিমিয়ার লিগ আয়োজক কমিটি এবং যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। শারীরিক এবং মানসিক বিকাশে সকলকে খেলাধুলা ও শরীর চর্চা করতে হবে। যুবসমাজ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মাদক তাদের কে স্পর্শ করতে পারবে না। তবেই একটি আধুনিক শিক্ষিত যুব সমাজ গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির ভূইয়া,ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভুইয়া, এড. মোরশেদ আল মামুন লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর, সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক জি এস মাহবুবুর রহমান ভূইয়া দিদার, সাবেক যুবদলের আহবায়ক আবু ইউসুফ বাবুল, বিএনপির নেতা এমরান হোসেন মাস্টার, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসেন, মফিজুল ইসলাম, আবুল বাসার, নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, খোরশেদ আলম লাভলু, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন,ফারুক আহাম্মদ, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান, ফারুক আহামেদ, এরশাদুল ইসলাম, মোঃ আলী, মহসিন গাজী, মোঃ ইসরাফিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD