1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে এনসিপি'র মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে এনসিপি’র মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পঠিত

নাঙ্গলকোট  প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি এনসিপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনসিপি নাঙ্গলকোট উপজেলা প্রধান সমন্বয়কারী আল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন শিশির।

নাঙ্গলকোট উপজেলা এনসিপির সদস্য মীর মাহাদীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় নেতা আহমেদ ইসহাক, এনসিপি ঢাকা মহানগর নেতা শরীফ ওবায়দুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফছা জাহান, জেলা যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম, এনসিপি যুগ্ম সমন্বয়কারী আরিফ হোসাইন, ডাঃ ফয়সাল হোসেন, ইঞ্জিনিয়ার সাবের হোসেন, আল আমিন ইভান প্রমুখ।

আলোচনা সভা শেষে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এনসিপি নাঙ্গলকোট উপজেলা কার্যালয় সংলগ্ন সড়ক থেকে শুরু করে নাঙ্গলকোট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে শেষ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD