1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামী কারাগারে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪১ বার পঠিত

নাঙ্গলকোট  প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামের বহুল আলোচিত আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার ৭ আসামীকে কারাগারে প্রেরণ করেছে কুমিল্লার আদালত।

বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের জামিন শেষে কুমিল্লার আদালতে জামিন চেয়ে হাজিরা দিতে গেলে বিচারক মাহবুব আলম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। কারাগারে প্রেরণ করা আসামিরা হলেন আলীয়ারা গ্রামের ছালেহ আহমদ(৬৫), জিয়া(৪৫), ইউনুস(৪০), তারেক (২৮), সাকিব(২৫), সাখাওয়াত (৩৮) ও ছানাউল্লাহ (৫০)।

উল্লেখ্য, গত ৩আগস্ট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার আলাউদ্দিনকে(৫৫) বাড়ির সামনে থেকে সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে চলন্ত গাড়িতে মাথায় গুলি করে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা । হত্যাকান্ডের ঘটনায় আলাউদ্দিন মেম্বারের ছেলে যোবায়ের হোসেন রাজিম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতসহ ২৫জনকে আসামী করে নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করে। ওই মামলার আসামিরা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে পরে হাইকোর্ট থেকে জামিন নেয়। হাইকোর্টের জামিন শেষে তারা গত ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার কুমিল্লা জেলা জর্জ আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

এছাড়া মামলার প্রধান আসামী শেখ ফরিদকে গত একমাস পূর্বে র‌্যাব-১১ ঢাকা থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD