1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবু সায়েম আজাদের নাঙ্গলকোটে গণসংযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবু সায়েম আজাদের নাঙ্গলকোটে গণসংযোগ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৪ বার পঠিত


নাঙ্গলকোট  প্রতিনিধি:
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাঙ্গলকোটে গণসংযোগ করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে তিনি কুমিল্লা-১০ আসনের (নাঙ্গলকোট-লালমাই) ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি এয়াছিন মজুমদার, নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেম মিয়াজী, সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, নাঙ্গলকোট উপজেলা জিয়া মঞ্চ আহবায়ক মাস্টার সায়েদুল হক, পেরিয়া ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হাছান লিটন, প্রচার সম্পাদক মহসিন মিয়াজী, বিএনপি নেতা আবুল কালাম মেম্বার, আর্মি গফুর, মোহাম্মদ আবু, ৯নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ উল্লাহ মিঠু, যুবদল নেতা জাবেদ হোসেন, ওমর ফারুক, খোকন গাজী, জাকির হোসেন, নাঙ্গলকোট উপজেলা জিয়া মঞ্চ নেতা মোহাম্মদ দেলোয়ার, মিলন, খোকন মিয়া, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা শরিফুল ইসলাম ভূঁইয়া, তারেক হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD