1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে দুই মোটরসাইকেল মুখোমুখি, ইমাম ও যুবদল নেতার মৃত্যু ‎ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে দুই মোটরসাইকেল মুখোমুখি, ইমাম ও যুবদল নেতার মৃত্যু ‎

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত


সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোটে দুই মোটরসাইকেলের মুখোমুখি দুর্ঘটনায় উপজেলার হেসাখাল পদুয়ারপাড় পশ্চিমপাড়া জামে মসজিদ ইমাম হাফেজ আরিফুল ইসলাম নয়ন ও মৌকরা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব মজুমদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত আনুমানিক ১০টার দিকে নাঙ্গলকোট-খিলা সড়কের নাঙ্গলকোট মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎দুর্ঘটনায় মৃত্যু হওয়া মসজিদ ইমাম হাফেজ আরিফুল ইসলাম নয়ন উপজেলার পেরিয়া গ্রামের জাফর আহম্মেদের ছেলে ও হেসাখাল বাজার নূরানী হাফিজিয়া মাদরাসা শিক্ষক। পেরিয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জাফর আহম্মেদের ২ছেলে ১ মেয়ের মধ্যে হাফেজ নয়ন সবার বড়। নয়ন হিফজ ও আলিম পাস করে বর্তমানে নাঙ্গলকোট কামিল মাদরাসায় ফাজিল শ্রেণীতে অধ্যায়নরত। যুবদল নেতা আহসান হাবিব মজুমদার কেশতলা গ্রামের নুরুল ইসলাম মজুমদারের ছেলে ও খিলা বাজার মজুমদার জুয়েলার্স স্বত্বাধিকারী।

‎ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, নাঙ্গলকোট বাজারের দিক থেকে পশ্চিম দিকে যাওয়া হাফেজ আরিফুল ইসলাম নয়নের মোটরসাইকেলকে বিপরীত দিকে আসা আহসান হাবিব মজুমদারের মোটরসাইকেল একটি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে উভয় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বজনরা এসে আহসান হাবিব মজুমদারকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে এবং হাফেজ আরিফুল ইসলাম নয়নকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় আহসান হাবিব মজুমদারের মোটরসাইকেলের অপর দুই আরোহী তার ছেলে আব্দুল্লাহ ও দোকানের এক কর্মচারী আহত হন।

‎নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, বিষয়টি জেনেছি, তবে কোন অভিযোগ পাইনি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD