1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাঙ্গর বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশে অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাঙ্গর বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশে অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পঠিত

আবুল কালাম আজাদ:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের আয়োজনে সমাবেশ করা হয়েছে। শনিবার বিকেলে ধনপতিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে আনোয়ারুল ইসলাম রাহাত খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া সরকার। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম এ জাহের মুন্সী, মুরাদনগর উপজেলা এনসিপি আহবায়ক মিনহাজুল হক, সার্চ কমিটির সদস্য মোঃ এনামুল আলম এনাম, বাঙ্গরা বাজার থানা এনসিপি সভাপতি কামরুল হাসান কেনাল, উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহবায়ক এড: ওবায়দুল হক সিদ্দিকী, বাঙ্গরা পশ্চিম ইউপি চেয়ারম্যানের মোঃ বাহার খাঁন, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, বলীঘর উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহমিনা আক্তার, মাওলানা সাজ্জাদ হোসাইন ফারুকী, আব্দুর রাজ্জাক রাজন, বাঙ্গরা পশ্চিম ইউপি জামায়াতের আমির ফেরদৌস আহমেদ, আশরাফুল ইসলাম, খলিলুর রহমান, সফিকুল ইসলাম বাবু, হাফিজুল হাসান কালন, সিয়াম খাঁন প্রমূখ।

বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও এনসিপি সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, কুমিল্লার বৃহত্তর মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রায় সাত লক্ষাধিক জনসংখ্যার অধ্যুষিত এই উপজেলা থেকে ২০১৬ সালে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হয়েছে। বর্তমানে বাঙ্গরা বাজার থানায় প্রায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জন জনসংখ্যা ( জনশুমারি ২০২২) রয়েছে। দ্রুত উপজেলা বাস্তবায়নের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নিকট জোর দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD