1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা নগরীতে ভুতুড়ে বিদ্যুৎ বিল: ১ লাখ ৬৭ হাজার থেকে কমে ২ হাজার ৬০০ টাকা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা নগরীতে ভুতুড়ে বিদ্যুৎ বিল: ১ লাখ ৬৭ হাজার থেকে কমে ২ হাজার ৬০০ টাকা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা নগরীতে দুটি ফ্যান, দুটি লাইট, একটি ফ্রিজ ও একটি টেলিভিশন ব্যবহারের বিপরীতে এক পরিবারের বিদ্যুৎ বিল এসেছে অবিশ্বাস্য ১ লাখ ৬৭ হাজার টাকা। সেপ্টেম্বর মাসে এমন বিল হাতে পেয়ে হতবাক হয়ে যান বাড়ির মালিক। অথচ তার আগের মাস আগস্টে একই গ্রাহকের বিল ছিল মাত্র ১ হাজার ৪০০ টাকার কিছু বেশি।

ঘটনাটি ঘটেছে নগরীর ২ নম্বর ওয়ার্ডের ছোটরা কলোনির পশ্চিম গেট এলাকার এলাচি বাড়িতে। বাড়ির গৃহিণী তানজীদা আক্তার রিয়া জানান, দীর্ঘ সাড়ে চার বছর তাদের দুই কক্ষের বাসাটি ব্যবহার অনুপযোগী থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি)

লিখিতভাবে আবেদন করেছিলেন। সম্প্রতি বাড়িটি নতুন করে নির্মাণ করার পর আগস্টে তাকে স্বাভাবিক বিল দেওয়া হলেও ১৪ সেপ্টেম্বর হঠাৎই থমকে যান তিনি-কারণ তার হাতে তুলে দেওয়া হয় ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ টাকার বিল।

রিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নতুন করে ২ হাজার ৬০০ টাকার বিল দিয়েছে এবং বলেছে, ভুলে এ ধরনের বিল হয়েছে। আমি প্রিপেইড মিটারের বিল নিয়মিত পরিশোধ করি। আবার সাধারণ মিটারের বিল কেন দেব? আমি এক টাকাও বাড়তি দেব না।”

বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ ভুতুড়ে বিল সংশোধন করে নতুন করে বিল ইস্যু করে।

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহামাদ শহীদুল ইসলাম বলেন, “আমাদের ৯০ হাজার গ্রাহক রয়েছে। কিছু ক্ষেত্রে এটি ঘটতেই পারে। তবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD