1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই বোনের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দেবীদ্বারে একই পরিবারের আপন চাচাতো ভাই বোন জারিফ (২) ও নাবিলা (২) নামে ২ শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত জারিফ(২) চান্দপুর গ্রামের আব্দুল জলিল’র পুত্র এবং নাবিলা(২) সোহাগ হোসেন’র কন্যা। নিহত দুই শিশুর পিতা আব্দুল জলিল ও সোহাগ হোসেন আপন ভাই। তারা চান্দপুর গ্রামের মোসলেম উদ্দিন’র বড় ও মেজ ছেলে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রাামের মিঠাপুকুরিয়া হাকীম হুজুরের বাড়ির নিজ পুকুরে। সরেজমিনে গিয়ে নিহত দুই শিশুর আপন চাচা সাকিব’র সাথে কথা বললে তিনি জানান, সকাল ১০ টায় আমি বাড়িতে নাস্তা খেতে এসে দেখি উঠানে জারিফ ও নাবিলা খেলাধুলা করছে। নাস্তা খেয়ে বাড়ি থেকে যাওয়ার একটু পরেই শুনি আমার ভাতিজা ও ভাতিজী নিখোঁজ। এদিক সেদিক খুঁজার পর শুনি পুকুরের পানি থেকে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

তাদের দ্রুত স্থানীয় একটি ফামের্সীতে নিয়ে গেলে ফার্মেসীর মালিক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের বিশ্বাস হচ্ছিল না, সঙ্গে সঙ্গে আবারো তাদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওদের মৃত্যুর খবরটা মেনে নিতে পারি নাই। ফের আবারো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অনেক চেষ্টা করেও তাদের বাঁচাতে পারি নাই। ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকা জুড়ে শোকের মাতম বইছে। এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। যদি নিহতের পরিবারের পক্ষে থেকে কোন লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD