1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে চিকিৎসার জন্য দেশে এসে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে চিকিৎসার জন্য দেশে এসে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে শারীরিক অসুস্থতাজনিত কারণে দেশে চিকিৎসা করাতে এসে অজ্ঞাতনামা গাড়ির চাপায় মো. শাহজালাল (২৫) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহজালাল চৌদ্দগ্রাম পৌরসভাধিন পূর্ব চাঁন্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজালাল প্রতিদিনের মত সোমবার ভোর আনুমানিক ৫টায় ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাধিন পূর্ব চাঁন্দিশকরা এলাকায় তার বাড়ি সংলগ্ন চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে একটি অজ্ঞাতনামা গাড়ী তাকে ধাক্কা দিয়ে মাথায় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় মুসল্লিরা শাহজালালের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের বড় ভাই শাহাদাত হোসেন জানান, আমার ভাই প্রবাসে অসুস্থ হলে চিকিৎসার জন্য দেশে আসেন। সোমবার ভোর পাঁচটার সময় ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হয়ে মসজিদে যাওয়ার সময় পিছন থেকে অজ্ঞাত নামা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। একে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চাকমা বলেন, সংবাদ পেয়ে সুরতহাল শেষে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD