1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দুই ভাইকে দেখতে এসে গাঁজাসহ ধরা, ১ মাসের জেল ও অর্থদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দুই ভাইকে দেখতে এসে গাঁজাসহ ধরা, ১ মাসের জেল ও অর্থদণ্ড

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে স্বজনদের সঙ্গে দেখা করতে এসে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক দর্শনার্থী। রোববার সকালে কারাগারের মূল ফটকে তল্লাশির সময় এই ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

আটক ব্যক্তির নাম মো. সফিক (৬০)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার রূপনগর গ্রামের বাসিন্দা এবং মো. ছাদেকের ছেলে। জানা গেছে, তিনি তার দুই ভাই বন্দি ইয়াছিন ও ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে এসেছিলেন।

কারা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে চেকপোস্টে দায়িত্ব পালনকালে কারারক্ষী মো. আব্দুল হান্নান সফিককে তল্লাশি চালান। এ সময় তার শার্টের পকেট থেকে একটি বিড়ি গাঁজা এবং পরবর্তীতে শরীর তল্লাশি করে আরও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সফিক গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত উল্লিখিত শাস্তি প্রদান করেন।
এ বিষয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, কারাগার প্রাঙ্গণে মাদকসহ কোনো প্রকার অবৈধ দ্রব্য প্রবেশ রোধে তারা সবসময় কঠোর নজরদারি চালাচ্ছেন। তিনি আরও জানান, কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD