1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় যুবক কুপিয়ে হত্যা: ১৬ জনকে আসামি করে মামলা, একজন গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় যুবক কুপিয়ে হত্যা: ১৬ জনকে আসামি করে মামলা, একজন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় শনিবার রাতে মহরম হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মহরম মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে এবং শ্বশুরবাড়ি কাটাবিলে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মহরম কাটাবিল থেকে পাথুরিয়া পাড়ার দিকে যাচ্ছিলেন। পথে কাটাবিল মসজিদের সামনে ২০-২৫ জনের একটি দল তাকে মোটরসাইকেলে থাকা অবস্থায় অতর্কিতভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে পাশের একটি দোকানে এলোপাথাড়ি কুপিয়ে আরও জখম করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নিহতের বোন রুনু বেগম বাদী হয়ে নয়জনকে এজাহার নামীয় ও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনায় প্রধান আসামি, কাটাবিল এলাকার শাহজাহানের ছেলে অপুকে (৩৫) গ্রেফতার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ওসি মোঃ মহিনুল ইসলাম জানান, নিহত মহরমের বিরুদ্ধে পূর্বে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও চুরি সংক্রান্ত মোট ১৮টি মামলা রয়েছে। ঘটনার পেছনের কারণ জানার জন্য পুলিশ একাধিক টিম মাঠে কাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD