1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ব্যবসায়ী থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ব্যবসায়ী থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দেবীদ্বারে ব্যবসায়ী থেকে চাঁদাবাজির অভিযোগে ওবায়দুল ইসলাম হৃদয় নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওবায়দুল ইসলাম হৃদয় দেবীদ্বার পৌর এলাকার ৮ নং ওয়ার্ড গুনাই ঘরের জাহাঙ্গীর আলমের ছেলেও দেবিদ্বার পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, দেবিদ্বার সুজাত আলী কলেজে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

দেবীদ্বার পৌর এলাকার ব্যবসায়ী ফতেয়াবাদ গ্রামের মৃত আব্দুস সোবানের ছেলে আমির হোসেনের দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর থেকে ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয় আমির হোসেনের কাছে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তার স্ত্রী সুমি আক্তার ও মেয়ে সামিয়া আক্তার কে অপহরণসহ হত্যার ভয় ভীতি প্রদর্শন করে।

এমতাবস্থায় ব্যবসায়ী আমির হোসেন এর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। সম্প্রতি ওই ছাত্রদল নেতা হৃদয় ওই ব্যবসায়ীর নিকট ১৫০০০ টাকা চাঁদা দাবি করে। স্ত্রী ও কন্যার জীবন রক্ষার্থে ১৫ হাজার টাকা ও চাঁদা হিসাবে ছাত্রদল নেতা হৃদয়কে দেয়া হয়। ওই ব্যবসায়ী এ অবস্থা থেকে রক্ষা পেতে দেবিদ্বার থানায় ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয় সহ অজ্ঞাত দুই তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
আজ শুক্রবার দেবীদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস মামলার তথ্য নিশ্চিত করে জানান, এই ঘটনায় ওই ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয়কে শুক্রবার গ্রেফতার করে বিকালের দিকে আদালতে চালান দেয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD