1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬

  • প্রকাশিতঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। তবে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক। জেলার স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ জন। বর্তমানে ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১১ আগস্ট) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ নিয়মিত আপডেট থেকে এ তথ্য জানানো হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। ২০২৫ সালে মোট আক্রান্তের সংখ্যা ২৪ এবং মোট মৃত্যু ১। সর্বমোট ৪৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং শনাক্তের হার ৫.৩ শতাংশ।

অন্যদিকে, ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। যদিও গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর নেই। ২০২৫ সালে ডেঙ্গুতে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত সর্বমোট ৯০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে ২৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD