1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে৷

রবিবার ১০ আগস্ট বিকালে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের আয়োজনে এ মানব বন্ধন করা হয়েছে৷

ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে মানব বন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লার জমিন, আমাদের সময়. কম, এবং ডেইলি পোস্ট পত্রিকার সাংবাদিক ফারুক আহাম্মদ, চ্যানেল এস এবং মানব কন্ঠের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি প্রেসক্লবের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ হারুনর রশিদ, দৈনিক আজকের পত্রিকা, এবং দৈনিক রুপসী বাংলার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক গাজী রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক ও মানব জমিনের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার সম্পাদক ও কালবেলার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাংবাদিক মোঃ আতাউর রহমান, অর্থবিষয়ক সম্পাদক ও দৈনিক ভোরের সূর্যোদয়ের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম শাকিল,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ এর স্টাফরির্পোটার সাংবাদিক ইমাম উদ্দিন, যায় যায় দিন পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সদস্য মোঃ বাসির উদ্দিন,সদস্য ও দৈনিক ভোরের কলাম পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সোহেল খান চৌধুরী, সদস্য ও দৈনিক নয়া দিগন্তের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি উসমান ভূইয়া, সদস্য ও দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ এর স্টাফরির্পোটার সোহেল ইসলাম৷

মানব বন্ধনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের বিচার দ্রুত সময়ে মধ্যে বাস্তবায়ন করার দাবি জানান৷ পাশাপাশি সারাদেশে সাংবাদিকরা যেন কোন প্রকার বাধাবিপত্তি ছাড়া তাদের কাজ করতে পারে সে জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD