1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া

  • প্রকাশিতঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উদ্যোগে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এর মাঝে ছিলো শহীদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন। মঙ্গলবার কুমিল্লা নগরীর উত্তর রামপুর এলাকায় শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম, সচিব প্রফেসর খন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম, বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারেক, উপ-পরিচালক(হিসাব) মো. শাহজাহান, উপ-সচিব (প্রশাসন) মাছুম মিল্লাত মজুমদার, উপ-বিদ্যালয় পরিদর্শক মো. আখতার হোসেন ও মো. মহিউদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কবির উদ্দিন ও মো. সালাউদ্দিন, উপ-কলেজ পরিদর্শক ড. জাহাঙ্গীর মজুমদার, কর্মচারী সমিতির সভাপতি মো.সিরাজুল ইসলাম, সেক্রেটারি হেলালীসহ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

পুষ্পস্তবক অর্পণের পর কুমিল্লা শিক্ষাবোর্ড মসজিদে জুলাই শহীদ মাসুম মিয়াসহ অন্যান্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD