1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৬২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দেবীদ্বারে পৃথক দুটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে জাইফা ও আদনান নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) উপজেলার এলাহাবাদ ও গুনাইঘর উত্তর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামের পশ্চিমপাড়ায় প্রথম ঘটনাটিতে নিহত জাইফা স্থানীয় প্রবাসী মনির হোসেনের কন্যা ও পরিবারের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। স্থানীয়রা জানান, বাড়ির আঙিনায় খেলার সময় সবার অগোচরে জাইফা (০২) পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়। উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে ততক্ষণে তার মৃত্যু হয়।

অন্যদিকে, উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ছেপাড়া গ্রামে একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারায় মো. আদনান (২৩ মাস)। সে ওই গ্রামের মো. আল আমিন মিয়ার ছেলে। স্বজনদের ভাষ্যমতে, আদনান উঠানে খেলা করছিল। হঠাৎ করে নিখোঁজ হলে খোঁজাখুঁজির পর পুকুরে ভেসে থাকতে দেখা যায় তাকে। উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD