1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ভুয়া সাংবাদিকসহ পাঁচজন গ্রেফতার, অস্ত্র উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ভুয়া সাংবাদিকসহ পাঁচজন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় দ্বীন ইসলাম নামে এক ভুয়া সাংবাদিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় পুলিশ গ্রেফতারকৃত টিপু মিয়া নামের একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

কুমিল্লা শহরে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলার উন্নয়নে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলামের নেতৃত্বে পুলিশ শুক্রবার (২৫ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মইনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীতে অপরাধ দমনে পুলিশের একাধিক টিম শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালায়।

এ সময় পুলিশ দ্বীন ইসলাম (৩৬), টিপু মিয়া (২৪), আল আমিন হোসেন (৩২), উত্তম কুমার দত্ত (৪৪), মোহাম্মদ রিফাত (১৯) — এই পাঁচজনকে গ্রেফতার করে।
ওসি মইনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দ্বীন ইসলাম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD