1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় শতবর্ষী সরকারি খাল উদ্বারের আকুল আবেদন এলাকাবাসীর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় শতবর্ষী সরকারি খাল উদ্বারের আকুল আবেদন এলাকাবাসীর

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কৃষিপ্রধান দেশে পানি নিষ্কাশনের জন্য কিংবা কৃষি জমিতে সেচ দেবার কাজে খাল অতি জরুরি৷ কৃষি কাজের জন্য পানি অপরিহার্য৷ কিন্তু এলাকার কিছু অসাধু ব্যাক্তি তাদের নিজের সার্থে সরকারি খাল গুলো ভরাট কিংবা অবৈধ বাদ দিয়ে পানি চলাচলের রাস্তা বন্ধ করছে অহরহ ৷

এরই চিত্র দেখাযায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলি এলাকায়৷ সরে জমিনে গিয়ে দেখা যায় উপজেলা জামতলি মধ্যে পশ্চিম পাড়া এলাকার জামতলি টু চান্দলা ভাঙ্গা ব্রীজ রাস্তার মোঃ বোরহান উদ্দিন এর বাড়ির সামনে শতবর্ষ খালটি অনেক দিন ধরে অবৈধ ভাবে বাদ দিয়ে মাছ চাষ করছে মাধবপুর এলাকার জিলানী নামে এক মাছ চাষী৷ নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার একাধিক স্হায়ী বাসিন্দা বলেন জামতলি গ্রামের জিয়া মিয়া (৫৯) নামে এক লোক এ খালটি দখল করে মাটি দ্বারা বাদ দিয়েছে৷ বর্তমানে জিয়া মিয়ার ভাগিনা রিজ নিয়ে চাষবাস করছে৷

এর সামান্য উত্তরে মৃত হান্নান সরকারের ছেলে মোঃ মনির হোসেন ( প্রবাসী) সরকারি খালের অংশসহ ফিসারি করেছে৷ বর্তমানে ঐ এলাকার জাকির হোসেন নামে এক মাছ চাষী চাষ করছে৷ তারা এলাকায় প্রভাবশালী তাই আমরা তাদের বিপক্ষে কিছু বলি না৷ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহোদয়ের কাছে এলাকাবাসীর দাবি শতবর্ষী সরকারি খালটি উদ্ধার করে পানি চলাচলের রাস্তাটি উন্মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD