1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
‎পবিত্র আশুরা উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় পশ্চিম বাজার ব্যবসায়ী সংগঠনের কোরআন খতম ও দোয়া - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

‎পবিত্র আশুরা উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় পশ্চিম বাজার ব্যবসায়ী সংগঠনের কোরআন খতম ও দোয়া

  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২১৪ বার পঠিত

ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি:
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় পবিত্র আশুরা উপলক্ষে ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজার ব্যবসায়ী সংগঠনের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই)  সকাল ১০টায় ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজার ব্যবসায়ী সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি মো. খলিলুর রহমান এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ ইউনুছ সরকার এর পরিচালনায় উপস্থিত ছিলেন ডক্টর এডভোকেট মোবারক হোসাইন, আবু মোছা মোল্লা, বাজারের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুছ, মধ্যবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোজাম্মেল হক দুলাল, উপজেলা পরিষদ মার্কেটের সভাপতি মো. বাছির উদ্দিন (বসির), জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, বাজারের সাংগঠনিক সম্পাদক মো. ঈমাম হোসেনসহ বাজার কমিটি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা। এসময় মোনাজাত পরিচালনা করেন উম্মুল কুরা মহিলা মাদ্রাসার মুহতামিম ইসমাইল হোসেন এবং মিলাদ করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোবারক হোসাইন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD