1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সদ্য নির্মিত রাস্তায় ট্রাক্টর চালিয়ে ক্ষতি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় সদ্য নির্মিত রাস্তায় ট্রাক্টর চালিয়ে ক্ষতি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সদ্য ঢালাইকৃত পাকা রাস্তায় ট্রাক্টর চালিয়ে রাস্তার ক্ষতি ও যানজট সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওই রাস্তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
জানা যায়, রাস্তাটি সদ্যই ঢালাই করা হয়। কিন্তু নির্মাণ শেষ হওয়ার আগেই একটি ট্রাক্টর চালিয়ে রাস্তার ওপর দিয়ে যাওয়া হয়, এতে রাস্তায় আংশিক ক্ষতি হয় এবং যানজটের সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ী ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য লিখিত মুচলেকা নেওয়া হয়।

এসময় অভিযানে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল, আনসার বাহিনী এবং গ্রাম পুলিশের সদস্যরা।
এ বিষয়ে ইউএনও মাহমুদা জাহান বলেন, ুনতুন রাস্তা নির্মাণের পরপরই সচেতন না হয়ে কেউ যদি যানবাহন চালিয়ে তা নষ্ট করে দেন, তা দুঃখজনক। সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD