1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় গরু মোটাতাজাকরণে খামারীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় গরু মোটাতাজাকরণে খামারীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২২২ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় গরু হৃষ্টপুষ্টকরণ (প্রডিউসার গ্রুপ) এর খামারীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ কার্য্যালয়ের আয়োজনে এই উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপকরণ সামগ্রীর মধ্যে ছিলো একটি মটর পাম্প, ম্যাট, ট্রলি, বেলচা ইত্যাদি। পিজি গ্রুপের ৩০ জন সদস্যদের মাঝে এই উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপকরণ সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান। এসময় অফিস সহকারি জসিম উদ্দিন ,মাঠ সহকারি লুৎফারুল হক, হাবিবুর রহমান, আবু কাউছার সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান বলেন, গরু হৃষ্টপুষ্টকরণে খামারীরা বেশি লাভবান হতে পারে। গরু মোটাতাজাকরণে অল্প সময়ে অধিক লাভ পাওয়া যায়। খামার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে গবাদিপশু অসুস্থ কম হবে। সেজন্য খামারীদের পরিষ্কার পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধকরণে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD