1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে রুবেল হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারে রুবেল হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

দেবীদ্বার প্রতিনিধি
দেবীদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত্যা মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতাকে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ।

রোববার (২২ জুন) দিবাগত রাত ২টায় দেবীদ্বার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের নিজ বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান(২৬)কে গ্রেপ্তার করে এবং সোমবার সকালে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে।

আটক মোঃ সাদেকুর রহমান(২৬) উপজেলার ১২ নং ভানী ইউনিয়ন’র আসাদনগর গ্রামের মো. আলমগীর হোসেনের পুত্র। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ভানী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক।

গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সেচ্ছাসেবক দলেন নেতা আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন। ওই মামলার সন্ধিগ্ধ আসামী মো. সাদেকুর রহমান।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক মোঃ সাদেকুর রহমান গুলিবিদ্ধ রুবের হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্ধিগ্ধ আসামী। ওই দিনের ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে তাদের সনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD