1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
এইচএসসি পরীক্ষা-২০২৫ উপলক্ষে আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

এইচএসসি পরীক্ষা-২০২৫ উপলক্ষে আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৫ উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সারে ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল মোমেন এর সভাপতিত্বে ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক খালেকুর রহমান সুমন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা, কলেজের দাতা সদস্য ফয়জুন নাহার চৌধুরী, প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল খায়ের, সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, সহকারি অধ্যাপক আব্দুল কুদ্দুছ, জয়দল হোসেন, জ্যৈষ্ঠ প্রভাষক বিশ্বজিৎ সাহ, প্রবাল কুমার দে, পারভীন আক্তার, শফিউল্লাহ, প্রভাষক এমরান আলী, অলিউল্লাহ, ইমন হোসেন, মজিবুর রহমান, সুমি রানী চক্রবর্তী, নাজমুল হোসেন, নাসরিন আক্তার, সিপিয়া পাল, কাজী এনামুল হক, বিপিএড ফখরুল ইসলাম মজুমদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, এবছর এ কলেজ থেকে ৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্যে ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হাবিবুর রহমান মমতাজী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD