1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মুন্সীরহাটের ৩নং ওয়ার্ডে জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে মুন্সীরহাটের ৩নং ওয়ার্ডে জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২০৪ বার পঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এর দাঁড়ি পাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সেক্রেটারী মু. বেলাল হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাতিয়ানী গ্রাম ইউনিট কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় অতিথি ছিলেন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের কেন্দ্র সভাপতি, বিশিষ্ট ব্যাংকার ও জামায়াত নেতা মো: ফারুক পন্ডিত, কেন্দ্র সচিব, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো: কপিল উদ্দিন মোল্লা, নির্বাচন পরিচালনা কমিটির ছাতিয়ানী গ্রাম সভাপতি আহসান মোল্লা, ৩নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মো: নাছির উদ্দিন পন্ডিত, ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং (অ্যাডহক) কমিটির সভাপতি মো: ইসরাফিল, নগদহাট বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও জামায়াত নেতা মো: ইসরাফিল মোল্লা, জামায়াত নেতা অলি উল্লাহ খন্দকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির ছাতিয়ানী গ্রাম সহ-সভাপতি মাহবুবুল হক মোল্লা, বিশিষ্ট সমাজসেবক মো: ইউছুফ পন্ডিত, মো: আব্দুর রব, মাওলানা এরশাদ উল্লাহ, হানিফ মজুমদার, নাসির উদ্দিন মজুমদার, শহীদুল্লাহ মোল্লা, মহিন উদ্দীন মোল্লা মেম্বার, যুব নেতা ইফতেখারুল ইসলাম মেশকাত, মাসুদ মজুমদার, নয়ন মজুমদার, শ্যামল মজুমদার, কাজী আলমগীর হোসেন, রাকিব মোল্লা, ওমর ফারুক শামীম মোল্লা, সালাহ উদ্দীন ভূঁইয়া, মো: গিয়াস উদ্দীন, ইঞ্জিনিয়ার রায়হান মোল্লা, গাজী মিজানুর রহমান, মো: সবুজ, মো: মারুফ, মো: নীরব, মো: জয়, মো: ফয়সাল, আবু মজুমদার, মো: তারেক মোল্লা, মো: পলাশ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD