1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় মাদক, মোবাইল ও পটকা জব্দ: আটক ৫ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় মাদক, মোবাইল ও পটকা জব্দ: আটক ৫

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক পরিচালিত একাধিক অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য, মাদকদ্রব্য ও একটি হায়েস গাড়ি জব্দ করা হয়েছে। একইসঙ্গে পাঁচজন চোরাকারবারিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৬টায় ব্রাহ্মণপাড়া উপজেলার নয়নপুর বাজার এলাকায় সালদানদী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে অভিনব কৌশলে পাচারকালে একটি বাংলাদেশি হায়েস গাড়ি সহ ৬২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। আটক করা হয় পাচারের সঙ্গে জড়িত পাঁচ জন আসামীকে।

আটককৃত ব্যক্তিরা হলেন: মোঃ জাকির হোসেন (২৭), পিতা- রেজাউল করিম, মোঃ ইব্রাহিম (২৫), পিতা- কিফিল উদ্দিন, মোঃ সোহেল (২৭), পিতা- মৃত নুর ইসলাম, মোঃ শাখাওয়াত (৪৮), পিতা- মৃত মহসীন সওদাগর। তারা সকলে কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাকরাবাদ বলগদী গ্রামের বাসিন্দা এবং মোঃ মফিজ (২৭), পিতা- দুলাল ভান্ডারী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বেলাগাঁও গ্রামের বাসিন্দা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানে মোট জব্দকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৪২,১৭,০০০ টাকা। আসামিদের ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিনে অপর এক অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ভবেরমোড়া ও ফুলকুমারী বাজার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩১টি ভারতীয় মোবাইল ফোন এবং ৮৯,৬০০ পিস আতশবাজি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৮,৩০,০০০ টাকা। জব্দকৃত মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য ও মাদক জব্দ সম্ভব হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD