1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে ব্রাহ্মণপাড়ায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে ব্রাহ্মণপাড়ায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৪৪ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
” সবাই মিলে গড়বো দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ” আপনার অধিকার, আপনার দায়িত্ব ” দুর্নীতিকে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার চান্দলা করিম বক্স হাইস্কুল এন্ড কলেজ, ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল, গোপালনগর বিএবি উচ্চ বিদ্যালয় ও ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় চান্দলা করিম বক্স হাইস্কুল এন্ড কলেজ প্রথম ও ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল দ্বিতীয় স্থান অর্জন করেন । পরবর্তীতে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহিদুল করিম ও ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা বেগম।
উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ব্রাহ্মণপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দের সার্বিক তত্বাবধানে মডারেটর হিসাবে ছিলেন গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান মজুমদার সোহেল।

বিচারক ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মানস কুমার রায় ও সাহেবাবাদ ডিগ্রী কলেজের প্রভাষক তাসলিমা আক্তার রূুপা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD